ঢাকা,১৪ নভেম্বর-রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশের মিরপুর জোন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ট্রাফিক পুলিশের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হঠাৎ সেখানে বিকট শব্দে ৫-৬টি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করে ট্রাফিক পুলিশের মিরপুর জোনের সদস্যরা।
মেসির যুগ পেরিয়ে নতুন শুরু: বালের্দির আত্মঘাতী গোলে উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারল আর্জেন্টিনা
পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার জাহাঙ্গীরকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশের মিরপুর জোনঢাকা,১৪ নভেম্বর-রাজধানীর মিরপুরের কল্যা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন