কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নে একটি দলছুট বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় লোকজন জানিয়েছে, শনিবার মাগরিবের নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। ওইসময় তিনি পথিমধ্যে চিতারবিল নামক পাহাড়ি ঢালা অতিক্রমকালে একটি হাতির সামনে পড়ে যান। মুহূর্তে কিছু বুঝার আগে তিনি হাতির আক্রমণের শিকার হন। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে হাতিটি সটকে পড়ে।
নিহত ছৈয়দ ফকিরের পরিবারের পুরোনো বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ একযুগের বেশি সময় ধরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় বসতি স্থাপন করে পরিবার সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেপ্তার-২
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী পুলিশ মরদেহের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উত্তর হারবাংয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ছৈয়দ ফকিরের সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নে একটি দলছুট বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়ে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন