রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি উদ্বোধন করেন, শিক্ষা উদ্যোক্তা রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকট আবুল মনসুর।
শ্রেণিভিত্তিক ১০টি স্টলে ফিতা ও কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়। হইচই আর আনন্দে মাতোয়ারা ক্লাস পার্টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় সাড়ে ছয় শত শিক্ষার্থী অংশ নেয়।
অতিথি ও শিক্ষকবৃন্দ প্রতিটি স্টলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং অতিথি ও শিক্ষকদের পিঠাপুলি, মিষ্টি ও কেক দিয়ে আপ্যায়ন করায়।
সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো সময়জুড়ে শিক্ষার্থীরা মিউজিকের তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও অবসরপ্রাপ্ত কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং বাঁকখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রামু সরকারি কলেজ অধ্যাপক ইজত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্লাস পার্টি অনুষ্ঠানে অংশ নেন, পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলের নির্বাহী পরিচালক প্রাক্তন শিক্ষক মো. আবদুল হালিম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, বাঁকখালী ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উপদেষ্টা হাফেজ আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রকৌশলী মীর কাসেম, অবসরপ্রাপ্ত প্রকৌশলী তরুন বড়ুয়া, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, মাছরাঙা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সুনিল বড়ুয়া, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, দপ্তর সম্পাদক শওকত ইসলাম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।
চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট
প্রাণবন্ত এ সহপাঠ কার্যক্রমে বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক হোসনে আরা, সুনিল শর্মা, নিবেদিতা বড়ুয়া, আব্দুল হামিদ, শওকত ইসলাম, সাংবাদিক এসএম জাফর, রাজশ্রী বড়ুয়া, সাইফুল ইসলাম, নুরুল আমিন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক প্রধান আসমাতুল এলা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। ক্লাস পার্টি উদ্বোধনে প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের জীবন সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলতে হবে।
তেমনি বিদ্যালয় প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ভূমিকা থাকতে হবে। গতানুগতিক শ্রেণি কার্যক্রমে বছরের পুরোটা সময় অতিবাহিত করে কোমলমতি শিক্ষার্থীরা।
ব্যস্ত থাকে পরীক্ষার প্রস্তুতিতে। ক্লাস পার্টির মাধ্যমে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মনন বিকাশ ও বন্ধুত্বের সুদৃঢ়তা বাড়বে।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জড়তা দূর হবে এবং তারা আত্মবিশ্বাসী হবে। প্রতিটি স্টলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থীরা অতিথি ও শিক্ষকদের নানান ধরণের পিঠাপুলি, মিষ্টি ও কেক খেতে দিয়ে সম্ভাষণ জানায়। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস পার্টির পুরো সময় মিউজিকের তালে তালে আনন্দ উচ্ছাসে মেতে উঠে।
নানান রঙে নতুন কাপড়ে সজ্জিত হয়ে ক্লাস পার্টিতে অংশ নেয়া শিক্ষার্থীরা ছবি তোলে, নেচে গেয়ে হইচই আর আনন্দে সময় অতিবাহিত করে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ক্লাস পার্টি ও পিঠা উৎসব সম্পর্কিত তথ্য কী?
উত্তর: রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সহপাঠ কার্যক্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন