হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার দেবে আন্তর্জাতিক বিচার আদালত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: রোহিঙ্গা গণহত্যানেপিডো, ১৫ নভেম্বর-রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।দ্বিতীয় বিশ্বযু…


রোহিঙ্গা গণহত্যা

নেপিডো, ১৫ নভেম্বর-রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ নিয়ে এটি হতে যাচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ রায়। এই রায়ের প্রভাব গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান পৃথক গণহত্যা মামলাতেও পড়তে পারে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে—এমন অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে।

আরও পড়ুন

বাস্তব জীবনের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি! লাদাখে চরম উত্তেজনা

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা এই মামলার শুনানি ও নথিপত্র পর্যালোচনা করতে আদালতের বিচারকদের সাত বছর সময় লেগেছে।

গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়।

রোহিঙ্গাদের পক্ষে কাজ করা আইনজীবীরা বলছেন, গ্রামে গ্রামে হামলা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষ্যও রুদ্ধদ্বার শুনানিতে গ্রহণ করেন আদালত। তাদের বর্ণনায় উঠে আসে হত্যা, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের ভয়াবহ অভিজ্ঞতা।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযান।

আইসিজের এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নের ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। অন্যদিকে, মিয়ানমারের ভেতরে আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা রয়ে গেছেন।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার দেবে আন্তর্জাতিক বিচার আদালত সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রোহিঙ্গা গণহত্যানেপিডো, ১৫ নভেম্বর-রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার দেবে আন্তর্জাতিক বিচার আদালত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার দেবে আন্তর্জাতিক বিচার আদালত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রোহিঙ্গা গণহত্যানেপিডো, ১৫ নভেম্বর-রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ নিয়ে এটি হতে যাচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ রায়। এই রায়ের প্রভাব গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান পৃথক গণহত্যা মামলাতেও পড়তে পারে।২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে—এমন অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে।১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা এই মামলার শুনানি ও নথিপত্র পর্যালোচনা করতে আদালতের বিচারকদের সাত বছর সময় লেগেছে।গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়।রোহিঙ্গাদের পক্ষে কাজ করা আইনজীবীরা বলছেন, গ্রামে গ্রামে হামলা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষ্যও রুদ্ধদ্বার শুনানিতে গ্রহণ করেন আদালত। তাদের বর্ণনায় উঠে আসে হত্যা, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের ভয়াবহ অভিজ্ঞতা।তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযান।আইসিজের এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নের ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। অন্যদিকে, মিয়ানমারের ভেতরে আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা রয়ে গেছেন।এস এম/ ১৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×