কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মসজিদের অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ বহুতল মিনার থেকে পড়ে মো. ইব্রাহিম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঝুঁকিপূর্ণ ওই মিনারটি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহত মো. ইব্রাহিম দক্ষিণ মাইজপাড়া এলাকার নুর আহমেদের ছেলে।
সে পার্শ্ববর্তী ঈদগড় বদর মোকাম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মাইজপাড়া এলাকার প্রবাসী নুরুল আলম বিদেশি দাতার সহযোগিতায় নিজ বাড়ির পাশে ‘আন নুর কমপ্লেক্স’ নামে একটি মসজিদ ও হেফজখানা নির্মাণ করেন।
কমপ্লেক্সটিতে একটি বহুতল মিনারও নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মিনারটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল।
পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০
ফলে এটি স্থানীয় শিশু-কিশোরদের অবাধ ওঠানামা ও আড্ডার স্থানে পরিণত হয়। বুধবার ইব্রাহিম ওই মিনার থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, “ঝুঁকিপূর্ণ ওই স্থাপনার কারণে এলাকার মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” অন্যদিকে, আন নুর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রবাসী নুরুল আলম দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করে শোক প্রকাশ করেছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, “দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ওই মিনারের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ মিনার থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মসজিদের অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ বহুতল মিনার থেকে পড়ে মো. ইব্রাহিম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন