হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন


বার্লিন, ০৪ অক্টোবর – জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মিউনিখ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ইরানের ৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়। সে সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বার বার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ ১৫টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপরে দেখা গেছে।

ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর এগুলোকে বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে যেতে দেখা গেছে। জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও এগুলো পর্যবেক্ষণ করেছে।

শুক্রবারের আগে তিনি প্রস্তাবিত আইনটি সামনে আনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন যেন পুলিশ সামরিক বাহিনীকে ড্রোন গুলি করে নামানোর জন্য অনুরোধ করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন শনাক্তের পরই চলতি সপ্তাহে কোপেনহেগেনে শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বেশ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র রাশিয়ার ড্রোনগুলো দ্রুত সনাক্ত করতে, ট্র্যাক করতে এবং ধ্বংস করতে বহু স্তরের ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছে।

এর আগে প্রায় ২০টি রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করে এবং রাশিয়ান মিগ-৩১ জেট এস্তোনিয়ান আকাশসীমায় প্রবেশ করেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বার্লিন, ০৪ অক্টোবর – জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে মিউনিখ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়। সে সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে।সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বার বার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ ১৫টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপরে দেখা গেছে।ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর এগুলোকে বেলজিয়াম থেকে জার্মানিতে উড়ে যেতে দেখা গেছে। জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও এগুলো পর্যবেক্ষণ করেছে।শুক্রবারের আগে তিনি প্রস্তাবিত আইনটি সামনে আনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন যেন পুলিশ সামরিক বাহিনীকে ড্রোন গুলি করে নামানোর জন্য অনুরোধ করতে পারে।ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন শনাক্তের পরই চলতি সপ্তাহে কোপেনহেগেনে শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে।বেশ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র রাশিয়ার ড্রোনগুলো দ্রুত সনাক্ত করতে, ট্র্যাক করতে এবং ধ্বংস করতে বহু স্তরের ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছে।এর আগে প্রায় ২০টি রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করে এবং রাশিয়ান মিগ-৩১ জেট এস্তোনিয়ান আকাশসীমায় প্রবেশ করেছে।সূত্র: জাগো নিউজএনএন/ ০৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×