হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ এপ্রিল ২০২২, ০৬:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।

সোমবার ( ৪এপ্রিল) দুপুর ১টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক জানান, দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও এপিবিএন সহ সরকারি বিভিন্ন সংস্থার এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন?

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য সেন্টার পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। তবে এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত কোভিড হাসপাতালে আগুন লাগে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ এপ্রিল ২০২২, ০৬:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়। সোমবার ( ৪এপ্রিল) দুপুর ১টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক জানান, দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও এপিবিএন সহ সরকারি বিভিন্ন সংস্থার এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য সেন্টার পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। তবে এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত কোভিড হাসপাতালে আগুন লাগে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×