কাবুল, ১২ মে – তালেবান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আফগানিস্তানের সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ তাহির জাাহির। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদ সংস্থা খামা প্রস।
প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ তাহির জাাহিরের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে সূত্রগুলো। গত বুধবার মোহাম্মদ তাহির জাাহির আত্মসমর্পণ করেছেন।
আসিফ মাহমুদ ও এনসিপিকে নিয়ে বিস্ফোরক পোস্ট: যা বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
রিপোর্ট, আফগানিস্তানের সাবেক এ মন্ত্রী সামাঙ্গান প্রদেশের দারা সুফ এলাকায় তালিব বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সূত্রগুলো জানিয়েছে, তালেবান বাহিনী তাহির জাাহিরের পরিবারের সদস্য ও আত্মীয়দের কারাগারে আটক করে নির্যাতন করেছে। এতে বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন জাহির।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে গা ঢাকা দিয়েছিলেন জাহির। তিনি হাজারা সম্প্রদায়ের নেতা মৌলবী মেহেদিকে সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন।
মেহেদির মৃত্যুর পরও জাহির লড়ে যাচ্ছিলেন। তবে পরিবারকে বাঁচাতে শেষমেশ তালেবান বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। জাহিরের আত্মসমর্পণ নিয়ে তার পরিবার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ মে ২০২৩





মন্তব্য করুন