হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


আবুজা, ২৬ ডিসেম্বর – পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। মধ্য নাইজেরিয়াজুড়ে অবস্থিত শহরগুলোকে লক্ষ্য করে চালানো একের পর এক আক্রমণে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আফ্রিকার এই দেশটির এই অঞ্চলে আগে থেকেই ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা রয়েছে এবং এর মধ্যেই প্রাণঘাতী হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন গ্রেপ্তার

স্থানীয় কর্মকর্তারা সোমবার বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর এই সপ্তাহান্তে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে পৌঁছেছে। প্রাথমিকভাবে হামলায় নিহতের সংখ্যা ১৬ বলে জানানো হয়েছিল। সশস্ত্র এসব গোষ্ঠীর সদস্যদের কখনও কখনও ‘দস্যু’ও বলা হয়ে থাকে।

বোকোসের স্থানীয় সরকারের প্রধান মনডে কাসাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘শনিবার থেকে শুরু হওয়া সংঘাত সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকায় ১১৩ জনের মতো নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

কাসাহ বলেছেন, সমগ্র অঞ্চলজুড়ে কমপক্ষে ২০টি সম্প্রদায়কে লক্ষ্য করে ‘ভালোভাবে সমন্বিত’ এসব আক্রমণ পরিচালনা করা হয় এবং এতে ৩০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। গভর্নর কালেব মুতফওয়াংয়ের মুখপাত্র গিয়াং বেরে বলেছেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান হামলা রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।’

অবশ্য এই হামলার জন্য দায়ী কে তা বলেননি কাসাহ। তবে তিনি উল্লেখ করেছেন, আহতদের বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে গোষ্ঠীগত সংঘাতে শত শত মানুষের প্রাণ গেছে।

এসব সহিংসতাকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিস্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ।

এদিকে স্থানীয় রেড ক্রস বোকোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। প্রাদেশিক পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের মতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি এসব হামলার নিন্দা করেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চোলোম বলেন, ‘আমরা মৃত্যুর এই বণিকদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা ন্যায়বিচার এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের কাজে ঐক্যবদ্ধ থাকব।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ২৬ ডিসেম্বর – পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। মধ্য নাইজেরিয়াজুড়ে অবস্থিত শহরগুলোকে লক্ষ্য করে চালানো একের পর এক আক্রমণে প্রাণহানির এই ঘটনা ঘটে। আফ্রিকার এই দেশটির এই অঞ্চলে আগে থেকেই ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা রয়েছে এবং এর মধ্যেই প্রাণঘাতী হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় কর্মকর্তারা সোমবার বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর এই সপ্তাহান্তে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে পৌঁছেছে। প্রাথমিকভাবে হামলায় নিহতের সংখ্যা ১৬ বলে জানানো হয়েছিল। সশস্ত্র এসব গোষ্ঠীর সদস্যদের কখনও কখনও ‘দস্যু’ও বলা হয়ে থাকে। বোকোসের স্থানীয় সরকারের প্রধান মনডে কাসাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘শনিবার থেকে শুরু হওয়া সংঘাত সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকায় ১১৩ জনের মতো নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ কাসাহ বলেছেন, সমগ্র অঞ্চলজুড়ে কমপক্ষে ২০টি সম্প্রদায়কে লক্ষ্য করে ‘ভালোভাবে সমন্বিত’ এসব আক্রমণ পরিচালনা করা হয় এবং এতে ৩০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। গভর্নর কালেব মুতফওয়াংয়ের মুখপাত্র গিয়াং বেরে বলেছেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান হামলা রোধে সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।’ অবশ্য এই হামলার জন্য দায়ী কে তা বলেননি কাসাহ। তবে তিনি উল্লেখ করেছেন, আহতদের বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নাইজেরিয়ার এই অঞ্চলে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে গোষ্ঠীগত সংঘাতে শত শত মানুষের প্রাণ গেছে। এসব সহিংসতাকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিস্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ। এদিকে স্থানীয় রেড ক্রস বোকোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। প্রাদেশিক পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোমের মতে, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি এসব হামলার নিন্দা করেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চোলোম বলেন, ‘আমরা মৃত্যুর এই বণিকদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা ন্যায়বিচার এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য আমাদের কাজে ঐক্যবদ্ধ থাকব।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×