হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপিকে ‘ট্যাবলেট’ দিলেও তারা দাঁড়াতে পারে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ ডিসেম্বর – আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে যারা বিএনপি-জামায়াতকে বাতাস দিত, এখন তারা সেটা বন্ধ করেছে। তারা বুঝতে পেরেছে, বিএনপি এমন এক সংগঠন যাদের বাতাস দিলে হয় না, ভিটামিন ট্যাবলেট দিলেও হয় না। তারা দাঁড়াতে পারে না।

রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে ‘জ্বালাও-পোড়াও’ বন্ধের দাবিতে এ সমাবেশ করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, যারা আবার বিএনপির মিত্র। তারা ব্যাঙের ছাতার মতো, কিন্তু তাদের আওয়াজ বড়। নির্বাচন করলে এক হাজার ভোটও পায় না। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে একজন দাঁড়াল। ঢাকা শহরের ৩৫ লাখ ভোটের মধ্যে সে এক না দেড় হাজার ভোট পেয়েছিল। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে, বিএনপির সঙ্গে থেকে কোনো লাভ নেই।’

আরও পড়ুন

আধুনিক ও ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ: ৩ বছরে বাস্তবায়িত হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

২৮ অক্টোবর বিএনপির হামলা ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয় মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি পুড়িয়েছে, সেটি ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, নার্সদেরও অপদস্ত করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তাদের কাপড় ধরেও টানাটানি করেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ‘৩২ জন সাংবাদিককে তারা পিটিয়েছে, আহত করেছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো পিটিয়েছে- সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটি রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের আগুনসন্ত্রাস, বাস ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া– এগুলো কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে।’

একটি গাড়ি পুড়িয়ে দেওয়া মানে একটা পরিবারকে পুড়িয়ে দেওয়া মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গাড়ি পোড়ানো মানে পরিবারের স্বপ্নকে পুড়িয়ে দেওয়া। গাড়িতে যারা চলাচল করে তারা সাধারণ মানুষ। তারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না। তাদের ওপর যারা হামলা চালায় তারা কীসের রাজনীতি করে?’

তিনি বলেন, ‘বিএনপি দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের বর্বরতা আর চলতে দেওয়া যায় না। আমরা এই আগুনসন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।’

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারব আমরা।’

সূত্র: কালবেলা
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপিকে ‘ট্যাবলেট’ দিলেও তারা দাঁড়াতে পারে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপিকে ‘ট্যাবলেট’ দিলেও তারা দাঁড়াতে পারে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ডিসেম্বর – আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে যারা বিএনপি-জামায়াতকে বাতাস দিত, এখন তারা সেটা বন্ধ করেছে। তারা বুঝতে পেরেছে, বিএনপি এমন এক সংগঠন যাদের বাতাস দিলে হয় না, ভিটামিন ট্যাবলেট দিলেও হয় না। তারা দাঁড়াতে পারে না। রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে ‘জ্বালাও-পোড়াও’ বন্ধের দাবিতে এ সমাবেশ করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, ‘কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে, যারা আবার বিএনপির মিত্র। তারা ব্যাঙের ছাতার মতো, কিন্তু তাদের আওয়াজ বড়। নির্বাচন করলে এক হাজার ভোটও পায় না। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে একজন দাঁড়াল। ঢাকা শহরের ৩৫ লাখ ভোটের মধ্যে সে এক না দেড় হাজার ভোট পেয়েছিল। এই ব্যাঙের ছাতারাও এখন বুঝতে পেরেছে, বিএনপির সঙ্গে থেকে কোনো লাভ নেই।’ ২৮ অক্টোবর বিএনপির হামলা ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয় মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি পুড়িয়েছে, সেটি ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, নার্সদেরও অপদস্ত করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তাদের কাপড় ধরেও টানাটানি করেছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ‘৩২ জন সাংবাদিককে তারা পিটিয়েছে, আহত করেছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো পিটিয়েছে- সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটি রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের আগুনসন্ত্রাস, বাস ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া– এগুলো কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে।’ একটি গাড়ি পুড়িয়ে দেওয়া মানে একটা পরিবারকে পুড়িয়ে দেওয়া মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গাড়ি পোড়ানো মানে পরিবারের স্বপ্নকে পুড়িয়ে দেওয়া। গাড়িতে যারা চলাচল করে তারা সাধারণ মানুষ। তারা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না। তাদের ওপর যারা হামলা চালায় তারা কীসের রাজনীতি করে?’ তিনি বলেন, ‘বিএনপি দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের বর্বরতা আর চলতে দেওয়া যায় না। আমরা এই আগুনসন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।’ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারব আমরা।’ সূত্র: কালবেলাআইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×