হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হংকংয়ে ছয় সাংবাদিক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:১৯ অপরাহ্ন

হংকংয়ের অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালানো ছাড়াও সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ অভিযান চালানো হয়। দুই শর বেশি পুলিশ অফিসার।

পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। ওয়ারেন্ট নিয়েই তাদের দফতরে যাওয়া হয়েছিল। ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। কয়েকজন ওই পোর্টালের সাবেক।

সাংবাদিক গ্রেফতার হওয়ার পর হংকং জুড়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে ফের সরব হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা।

এর আগেও সাংবাদিক এবং খবরের কাগজের সম্পাদককে গ্রেফতার করা হয়েছে হংকংয়ে। চীনের বিরুদ্ধে মুখ খুললেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

প্রতিবেদন অনুসারে, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে স্ট্যান্ড নিউজের প্রধান সম্পাদক প্যাট্রিক লাম একজন। লামকে তার বাড়িতে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে আরেকজন হলেন- ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর রনসন চ্যান, যিনি হংকং সাংবাদিক সমিতির প্রধানও।

সূত্র: বিবিসি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

হংকংয়ে ছয় সাংবাদিক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হংকংয়ে ছয় সাংবাদিক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:১৯ অপরাহ্ন
Print Image
হংকংয়ের অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালানো ছাড়াও সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ অভিযান চালানো হয়। দুই শর বেশি পুলিশ অফিসার। পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। ওয়ারেন্ট নিয়েই তাদের দফতরে যাওয়া হয়েছিল। ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। কয়েকজন ওই পোর্টালের সাবেক। সাংবাদিক গ্রেফতার হওয়ার পর হংকং জুড়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে ফের সরব হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। এর আগেও সাংবাদিক এবং খবরের কাগজের সম্পাদককে গ্রেফতার করা হয়েছে হংকংয়ে। চীনের বিরুদ্ধে মুখ খুললেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন অনুসারে, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে স্ট্যান্ড নিউজের প্রধান সম্পাদক প্যাট্রিক লাম একজন। লামকে তার বাড়িতে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে বেশ কিছু গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে আরেকজন হলেন- ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর রনসন চ্যান, যিনি হংকং সাংবাদিক সমিতির প্রধানও। সূত্র: বিবিসি

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×