হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসির শিশু কন্যার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত আইদা বিনতে হোসেন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় (উপজেলা পরিষদের পেছনের গ্রাম) ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

মারা যাওয়া শিশু আইদা বিনতে হোসেন ওই এলাকার বাসিন্দা প্রবাসি মোহাম্মদ হাসানের মেয়ে। সে বাড়ির পাশে একটি মাদরাসায় অধ্যায়নরত। ইতোমধ্যে সে ১৫ পারা পবিত্র কোরান মুখস্থ করেছেন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।

ঘটনাটি নিশ্চিত করে চকরিয়া পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সালাম বলেন, বুধবার বিকালে বাড়ির ছাদে একসঙ্গে খেলতে যান শিশু আইদা ও অপর যমজ বোন। ওইসময় অসাবধান বশতঃ ছাদের কোণে রক্ষিত একটি ইটের টাল থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত হয় আইদা।
ঘটনার পরপর পরিবার সদস্যরা আহত শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশু আইদা হাসপাতালে আনার আগে মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। ##

আরও পড়ুন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসির শিশু কন্যার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে প্রবাসির শিশু কন্যার মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ছাদ থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত আইদা বিনতে হোসেন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় (উপজেলা পরিষদের পেছনের গ্রাম) ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। মারা যাওয়া শিশু আইদা বিনতে হোসেন ওই এলাকার বাসিন্দা প্রবাসি মোহাম্মদ হাসানের মেয়ে। সে বাড়ির পাশে একটি মাদরাসায় অধ্যায়নরত। ইতোমধ্যে সে ১৫ পারা পবিত্র কোরান মুখস্থ করেছেন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। ঘটনাটি নিশ্চিত করে চকরিয়া পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সালাম বলেন, বুধবার বিকালে বাড়ির ছাদে একসঙ্গে খেলতে যান শিশু আইদা ও অপর যমজ বোন। ওইসময় অসাবধান বশতঃ ছাদের কোণে রক্ষিত একটি ইটের টাল থেকে ইট পড়ে মাথায় গুরুতর আহত হয় আইদা। ঘটনার পরপর পরিবার সদস্যরা আহত শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশু আইদা হাসপাতালে আনার আগে মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×