হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী আনোয়ার হোসেনের প্রজেক্টগামী রাস্তার মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির নিকট থেকে ৪০ হাজার পিস ইয়াবা এবং ২নং ধৃত ব্যক্তির নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় জানায় তাদের পরিচয় হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মৃত গুরা মিয়ার ছেলে কলিমুল্লাহ (৩৮), হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড নয়াবাজার, পূর্ব সাতঘরিয়া পাড়ার মোঃ আলমের
জমির উদ্দিন (৩০) এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

এছাড়াও ধৃত ব্যক্তিদ্বয় জানায়, তারা ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজশে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

আরও পড়ুন

ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডলে থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী আনোয়ার হোসেনের প্রজেক্টগামী রাস্তার মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির নিকট থেকে ৪০ হাজার পিস ইয়াবা এবং ২নং ধৃত ব্যক্তির নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদ্বয় জানায় তাদের পরিচয় হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মৃত গুরা মিয়ার ছেলে কলিমুল্লাহ (৩৮), হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড নয়াবাজার, পূর্ব সাতঘরিয়া পাড়ার মোঃ আলমের জমির উদ্দিন (৩০) এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। এছাড়াও ধৃত ব্যক্তিদ্বয় জানায়, তারা ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজশে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডলে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×