হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসাইকেলচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ম…

কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসাইকেলচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। রবিবার (১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ৩১ অক্টোবর বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশি দল সেটিতে থামায়। পরে চালক মো. ওমরের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মো. ওমর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আমিনের ছেলে। জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসাইকেলচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। রবিবার (১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, ৩১ অক্টোবর বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশি দল সেটিতে থামায়। পরে চালক মো. ওমরের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মো. ওমর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আমিনের ছেলে। জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×