হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার সদস্যদের দাবি, ১০- ১২জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারপর বাড়ির সবাইকে অস্ত্রের …

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার সদস্যদের দাবি, ১০- ১২জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারপর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে নগদ তিন লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এসময় ডাকাতের মারধরে গৃহকর্তাসহ ওই পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন।

রোববার (১নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার নারায়ণ কান্তি দে’র বসতবাড়িতে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে সকালে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে যান এবং পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন।

বাড়ির গৃহকর্তা নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ভোররাত সাড়ে তিনটার দিকে দরজা ভেঙে ভেতরে
ঢুকেই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এতে তিনি নিজে নারায়ান কান্তি দে (৪২),তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে(১৯) গুরুতর আহত হয়। এসময়ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায় বলে দাবি করেন নারায়ণ।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে
ডাকাতি ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বরইতলীর একটি বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে সেই বাড়িতে যাই। পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত করে সহসা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার সদস্যদের দাবি, ১০- ১২জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত প্র। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার সদস্যদের দাবি, ১০- ১২জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাত প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারপর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে নগদ তিন লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতের মারধরে গৃহকর্তাসহ ওই পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। রোববার (১নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার নারায়ণ কান্তি দে'র বসতবাড়িতে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে সকালে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে যান এবং পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। বাড়ির গৃহকর্তা নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ভোররাত সাড়ে তিনটার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকেই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি নিজে নারায়ান কান্তি দে (৪২),তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে(১৯) গুরুতর আহত হয়। এসময়ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায় বলে দাবি করেন নারায়ণ। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতি ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বরইতলীর একটি বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে সেই বাড়িতে যাই। পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত করে সহসা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×