হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে এসআরবির অভিযানে মানবপাচার মামলার শীর্ষ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রবিবার (১ নভেম্বর ২০২৬…

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

রবিবার (১ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার কচ্ছপিয়া ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার বিকেলে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিমকে আটক করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

গ্রেফতারকৃত আবদুল করিম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত ছৈয়দ ওমরের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে এসআরবির অভিযানে মানবপাচার মামলার শীর্ষ আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে এসআরবির অভিযানে মানবপাচার মামলার শীর্ষ আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে এসআরবির অভিযানে মানবপাচার মামলার শীর্ষ আসামি গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রবিবার (১ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার কচ্ছপিয়া ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিমকে আটক করা হয়। গ্রেফতারকৃত আবদুল করিম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত ছৈয়দ ওমরের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×