হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নীলাদ্রী লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাংবাদিকরা। পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজ…

পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাংবাদিকরা। পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা এলাকার নয়নাভিরাম নীলাদ্রী লেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় রামু প্রেসক্লাবের বার্ষিক বনভোজন।

এতে রামুতে কর্মরত সাংবাদিকসহ প্রেসক্লাবের ৩০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকালে রামু চৌমুহনী স্টেশন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নীলাদ্রী লেকের উদ্দেশে যাত্রা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

যাত্রাপথে গ্রামীণ জনপদ, নদী ও রাবার বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। পথে কয়েকটি স্থানে যাত্রাবিরতি ও ফটোসেশনে অংশ নেন সাংবাদিকরা।

নীলাদ্রী লেকে পৌঁছালে বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে লেকের পাড়ে বসে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন

রামুতে বাসযাত্রীর শরীরে বাঁধা ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

এতে গান পরিবেশন করেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, মিজানুল হক ও সোয়েব সাঈদ। পাশাপাশি লেকের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে আনন্দে মেতে ওঠেন ক্লাবের সদস্যরা।

গহিন বনাঞ্চলবেষ্টিত নীলাদ্রী লেকে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় নাগরিক ব্যস্ততা ও প্রযুক্তির কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান সাংবাদিকরা। গান, আড্ডা, খেলাধুলা ও হাসি-আনন্দে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডা ও আলোচনা পর্বে বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বনভোজন আয়োজক কমিটির উপদেষ্টা জাফর আলম জুয়েল ও এম আবদুল্লাহ আল মামুন, আহ্বায়ক জহির উদ্দিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক হামিদুল হক, সদস্যসচিব কামাল শিশির, সদস্য এম এইচ আরমান ও মোহাম্মদ আবদুল্লাহ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। বনভোজনে অংশগ্রহণ করেন রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য জাফর আলম জুয়েল এবং সদস্য মিজানুল হক, কায়েদ আলম কায়সার, এইচ এম জয়নাল আবেদিন, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।

এ ছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিজন বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম ও শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। প্রতিদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের প্রতিযোগিতার বাইরে এ বনভোজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে।

বনভোজনের খাবারসহ সার্বিক আয়োজন ব্যক্তিগত উদ্যোগে করেন ঈদগড়ের সাংবাদিকরা। প্রিয় সহকর্মীদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠে তাঁদের এ উদ্যোগ।

বিকেলে ফেরার পথে ঈদগড় বাজারে সাংবাদিকদের সম্মানে চা-চক্রের আয়োজন করেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রামু প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী বনভোজন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নীলাদ্রী লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাং। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

রামু
Card Image

নীলাদ্রী লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নীলাদ্রী লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Print Image
পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাংবাদিকরা। পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা এলাকার নয়নাভিরাম নীলাদ্রী লেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় রামু প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। এতে রামুতে কর্মরত সাংবাদিকসহ প্রেসক্লাবের ৩০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকালে রামু চৌমুহনী স্টেশন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নীলাদ্রী লেকের উদ্দেশে যাত্রা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। যাত্রাপথে গ্রামীণ জনপদ, নদী ও রাবার বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। পথে কয়েকটি স্থানে যাত্রাবিরতি ও ফটোসেশনে অংশ নেন সাংবাদিকরা। নীলাদ্রী লেকে পৌঁছালে বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে লেকের পাড়ে বসে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, মিজানুল হক ও সোয়েব সাঈদ। পাশাপাশি লেকের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে আনন্দে মেতে ওঠেন ক্লাবের সদস্যরা। গহিন বনাঞ্চলবেষ্টিত নীলাদ্রী লেকে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় নাগরিক ব্যস্ততা ও প্রযুক্তির কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান সাংবাদিকরা। গান, আড্ডা, খেলাধুলা ও হাসি-আনন্দে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডা ও আলোচনা পর্বে বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বনভোজন আয়োজক কমিটির উপদেষ্টা জাফর আলম জুয়েল ও এম আবদুল্লাহ আল মামুন, আহ্বায়ক জহির উদ্দিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক হামিদুল হক, সদস্যসচিব কামাল শিশির, সদস্য এম এইচ আরমান ও মোহাম্মদ আবদুল্লাহ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। বনভোজনে অংশগ্রহণ করেন রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য জাফর আলম জুয়েল এবং সদস্য মিজানুল হক, কায়েদ আলম কায়সার, এইচ এম জয়নাল আবেদিন, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ। এ ছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিজন বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ, আরিফুল ইসলাম ও শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। প্রতিদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের প্রতিযোগিতার বাইরে এ বনভোজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। বনভোজনের খাবারসহ সার্বিক আয়োজন ব্যক্তিগত উদ্যোগে করেন ঈদগড়ের সাংবাদিকরা। প্রিয় সহকর্মীদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠে তাঁদের এ উদ্যোগ। বিকেলে ফেরার পথে ঈদগড় বাজারে সাংবাদিকদের সম্মানে চা-চক্রের আয়োজন করেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রামু প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী বনভোজন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×