কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকায় রেস্টুরেন্টের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
এখনো তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
- উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তালিকাভুক্ত দুষ্কৃতকারী গ্রেফতার!
- উখিয়ার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের পত্র
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় বালুখালী ক্যাম্পের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন